দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে জান্নাতুল (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহত জান্নাতুল সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামের মফিজুর শেখের মেয়ে। মফিজুর শেখ পেশায় রাজমিস্ত্রী। জান্নাতুল তার এক মাত্র সন্তন ছিলেন।
অভিযুক্ত একই গ্রামের আতিয়ার রহমান শিকদারের ছেলে প্রতিবেশি রবিউল শিকদার। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে জান্নাতুলকে ঘরের ডেকে নিয়ে যায় প্রতিবেশি রবিউল শিকদার। পরে পরিবারের লোকজন জান্নাতুলকে খোঁজাখুজি করে না পেয়ে রবিউল শিকদারের ঘরে খুঁজতে যেয়ে তাকে ঘরের মধ্যে মাটিতে কাথা দিয়ে পেচানো অবস্থায় পায়। তাকে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেয়েটি চাচা মুজিবর রহসান শেখ বলেন, বিকেলে রবিউল শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। তার পিতা রবিউলের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আউড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইনামুল সরদার বলেন, শিশু ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে রবিউল শিকদার নামে যে লোকটি আমরা তাকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য পুলিশ সুপারের কাছে জোর দাবি করছি। প্রয়োজনে তার আত্মীয়-স্বজনদের পুলিশের জিম্মায় এনে তাকে ধরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগের দাবি করেন তিনি।
জেলা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক আসিফ আকবর বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অভিযুক্তকে আমরা সনাক্ত করেছি। আমাদের পুলিশের সকল টিম অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।
কে